chirp3-hd:AchirdUse these settings →
সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক বিশ্বনাথ উপজেলার নির্বাহী সদস্য, দশঘর ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মোঃ ইমাম উদ্দিন ইমাম নিজ গ্রামের সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেছেন। শুক্রবার ( ৭আগস্ট) বিকাল নিজ গ্রামের বাড়িতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। দশঘর নোয়াগাও প্রবীণ ব্যক্তিত্ব হেলাল মিয়া সভাপতিত্বে গ্রামের যুব সংগঠক জাকির হোসেনের সঞ্চালনায় সভায় আগামী নির্বাচন ও এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তারা গ্রামের ঐক্য ধরে রেখে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ইমাম উদ্দিন প্রার্থীতা চূড়ান্ত হলে পূর্ণ সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন। সভায় বক্তব্য রাখেন গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব ছামির খান, দিলু মিয়া,হান্দু মিয়া, মতবিনিময় সভায় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
0:00 / 0:00