দৃষ্টি পরীক্ষা এবং রিডিং গ্লাস প্রদান বিষয়ক প্রশিক্ষণ ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা আপনাকে প্রেসবায়োপিয়া, অর্থাৎ বয়সজনিত ঝাপসা নিকট দৃষ্টির জন্য উচ্চমানের দৃষ্টি পরীক্ষা পরিচালনার ধাপগুলো সম্পর্কে নির্দেশনা দেব। প্রেসবায়োপিয়া নিকট দৃষ্টির চশমা, অর্থাৎ রিডিং গ্লাসের মাধ্যমে সংশোধন করা যায়। প্রস্তুতির জন্য নিশ্চিত করুন যে পরীক্ষার স্থানটি ছায়াযুক্ত। পরীক্ষা ও অপেক্ষার জন্য চেয়ারের ব্যবস্থা করুন এবং রিডিং গ্লাস, পরীক্ষার উপকরণ ও চার্ট সুন্দরভাবে প্রদর্শন করুন। চশমার প্রদর্শনীর পাশে চশমার মূল্যসংবলিত একটি ফ্লায়ার রাখুন। দূর দৃষ্টি পরীক্ষার জন্য পূর্বনির্ধারিত মাপের দড়ি ব্যবহার
0:00 / 0:00